স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর/অধিদপ্তরসমূহের মধ্যে ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।
এসময় ২০২০-২১ অর্থবছরে জননিরাপত্তা বিভাগের এপিএ বাস্তবায়ন মূল্যায়নের সম্মাননা প্রদান এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।