শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শুদ্ধাচার পুরস্কার পেলেন স্থানীয় সরকার বিভাগের চার কর্মচারী

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ জুন, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন

    শুদ্ধাচার পুরস্কার পেলেন স্থানীয় সরকার বিভাগের চার কর্মচারী

    কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ স্থানীয় সরকার বিভাগ ও আওতাধীন দপ্তর/সংস্থা হতে চার জন কর্মকর্তা-কর্মচারীকে জাতীয় শুদ্ধাচার- ২০২১-২০২২ পুরস্কার  দেয়া হয়েছে।

    মঙ্গলবার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ প্রদান অনুষ্ঠানে শুদ্ধাচার পুরস্কারের সন্মাননা ও সনদ তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
    শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তরা হলেন-স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানদের মধ্যে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সালেহ আহমদ  মোজাফফর, ২য়-৯ম গ্রেডে স্থানীয় সরকার বিভাগের উপসচিব জেসমিন পারভীন, ১০ম-১৬তম গ্রেডে প্রশাসনিক কর্মকর্তা শেখ ইমরান হোসেন এবং ১৭-২০ তম গ্রেডের অফিস সহায়ক সেতু চাকমা।

    ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে ভালো ফলাফল করায় প্রথম পাঁচটি প্রতিষ্ঠানকে প্রণোদনা প্রদান করা হয়। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে প্রথম স্থান অর্জন করে ঢাকা ওয়াসা, দ্বিতীয় স্থানে সিলেট সিটি কর্পোরেশন, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর তৃতীয়, চট্টগ্রাম ওয়াসা চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

    এছাড়া,স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ৮টি দপ্তর/সংস্থার শীর্ষ কর্মকর্তা ও ১২ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সরকার বিভাগের সচিব এর মধ্যে আগামী ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী  মো. তাজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্য তিরস্কার এটি সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে। ভালো কাজের স্বীকৃতি দিলে কর্মস্পৃহা ও উৎসাহ বাড়িয়ে দেয়। তেমনি মন্দ কাজের জন্য শাস্তি দিলে সতর্ক হওয়া এবং নিজেকে সুধরে  নেয়ার সুযোগ পাবে।

    স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মাদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে এ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর