শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ জুন, ২০২২ ০৪:১৮ অপরাহ্ন

    স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    বুধবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘নির্মল রঞ্জন গুহ ছিলেন জাতির পিতার আদর্শের একজন পরীক্ষিত কর্মী এবং দলের জন্য নিবেদিতপ্রাণ।’
    শেখ হাসিনা বলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তৃণমূল পর্যায় পর্যন্ত তিনি দলকে সুসংগঠিত করেন এবং দলীয় নেতা-কর্মীদের মন জয় করতে সক্ষম হন।

    প্রধানমন্ত্রী প্রয়াত গুহ’র আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    উল্লেখ্য, নির্মল গুহ আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
    তার বয়স হয়েছির ৫৮ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর