শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্ব দিতে প্রস্তুত করার আহবান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ জুন, ২০২২ ১০:২৭ অপরাহ্ন

      চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্ব দিতে প্রস্তুত করার আহবান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত করুণ। ২০৪১ সালে বাংলাদেশ একটি জ্ঞানভিত্তিক, সুখি-সমৃদ্ধ উন্নত বাংলাদেশে পরিণত হবে। এর নেপথ্যে যে বিপুল আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে তার মূলে থাকবে বিদ্যুৎ। শতভাগ বিদ্যুতায়ন হয়েছে; বিদ্যুৎ সেবা আরও বাড়াতে হবে। টীমওয়ার্ক করার জন্যই এই অর্জন দ্রুত হয়েছে। টীমওয়ার্ক করেই কর্মদক্ষতা বাড়াতে হবে।  

    প্রতিমন্ত্রী বুধবার বিদ্যুৎ ভবনে ‘বিদ্যুৎ বিভাগের সাথে এর আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানিসমূহের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের (Responsibility) একটি জবাবদিহিমূলক (Accountability) ব্যবস্থা। কখন কোন কাজ সম্পাদন করতে হবে তার টাইমলাইন থাকায় সাফল্য পেতে সহজ হয়। অতীতে ভালো করলেও বিগত দুটি বছরে অর্জিত সম্মানজনক অবস্থান বিদ্যুৎ বিভাগ ধরে রাখতে পারিনি। আগামীতে প্রথম স্থান পেতে হবে। আমাদের যে অর্জন হয়েছে তা ধরে রাখা হবে। রক্ষনাবেক্ষনের জায়গাতে আরো সচেতন হতে হবে।

    অনুষ্ঠানে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ২০২১-২২ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার পান নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: জাকিউল ইসলাম, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মু: মোহসিন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মো: আনিসুল হক এবং অফিস সহায়ক আফরোজা আক্তার।

    বিদ্যুৎ বিভাগের সচিব মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের  অতিরক্ত সচিব ও এপিএ টিম লিডার মু: মোহসিন চৌধুরী, পিডিবির চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইনসহ সঞ্চালন, বিতরণ ও উৎপাদন খাতের কোম্পানিসমূহের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর