শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোসের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক

    ২ জুলাই, ২০২২ ১১:১৮ অপরাহ্ন

    আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোসের মৃত্যু

    আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস পরলোকগমন করেছেন। ভারতের চেন্নাইয়ের এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫ টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

    মুকুল বোস গত ১৬ মে ঢাকার রায়ের বাজারের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সেখান থেকে স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।

    পরে তাকে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেয়া হলে শনিবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।
    ২০০৭ সালে জরুরি অবস্থার সময় ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে মুকুল বোস ও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
    আওয়ামী লীগের সবশেষ জাতীয় সম্মেলনের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর