শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ

    নিজস্ব প্রতিবেদক

    ২ জুলাই, ২০২২ ১১:২৬ অপরাহ্ন

    ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ

    যতদিন প্রয়োজন ততদিন ত্রাণ বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত লোকদের । পুনর্বাসনে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে অতি দ্রুত সমাধানের ব্যাবস্থা করা হবে । দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যগণ বন্যা কবলিত সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও  বন্যা দুর্গতদের পুনর্বাসন বিষয়ক মত বিনিময় সভায় এ কথা বলেন।

    কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের নেতৃত্বে কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান ও মজিবুর রহমান চৌধুরী পরিদর্শন ও ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেন। এছাড়া কমিটির বিশেষ আমন্ত্রণে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও মুহিবুর রহমান মানিক পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন।
     
     প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ফসল, রাস্তাঘাট, স্কুল ও ঘরবাড়ী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে আরও ২ সপ্তাহ প্রয়োজন হলে এরপরও ত্রাণ প্রদান কার্যক্রম চলবে। এ সময়ে নগদ অর্থ,  চাল ও শুকনো খাবার চাহিদা অনুযায়ী প্রদান করা হবে। এছাড়া বন্যা-প্লাবিত বিভিন্ন এলাকায় বন্যা পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনায় নিরাপদ পানি নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সংখ্যক টিউবওয়েল, ঘরবাড়ী মেরামতের টিন, স্কুল ঘর মেরামত, পানিবাহিত রোগ-বালাই রোধে ওষুধ প্রদান করা হবে।

    সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের জীবন মান একটি আদর্শ পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। তিনি ইতোমধ্যেই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য প্রতিটি মন্ত্রণালয়কে কার্যকরী পদক্ষেপ গ্রহণে নির্দেশ দিয়েছেন। পরবর্তী সংসদীয় কমিটির বৈঠকে বিষয়গুলো আলোচনা করে  পুনর্বাসন প্রক্রিয়ার সম্ভাব্য সেরা সমাধান খোজা হবে।

    মতবিনিময় সভা শেষে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যগণ, স্থানীয় সংসদ সদস্য, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের  সচিব ও মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট  কর্মকর্তাগণ বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর