শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ১০ কেজি গাঁজা ও ১৮৯০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

    নিজস্ব প্রতিবেদক

    ৩ জুলাই, ২০২২ ০৮:৫৫ পূর্বাহ্ন

    ১০ কেজি গাঁজা ও ১৮৯০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

    এরই ধারাবাহিকতায় ২ জুলাই  আনুমানিক ১৪:১০ ঘটিকা হতে ১৪:৫০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর ইসলামিয়া সুপার মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৭৪৫ (সাতশত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। আবু সাইদ (১৯) ও ২। মোঃ রাসেল (২২) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ২ টি মোবাইল ফোন ও নগদ ৩১০০ টাকা উদ্ধার করা হয় এবং গত ১ জুলাই উক্ত আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন পূর্ব কাকালদি এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৮ কেজি ২০০ গ্রামসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হানিফ খান (৩৯) বলে জানা যায়। এসময় তার নিকট হতে ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  

    এছাড়া গত ১ জুলাই র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি ৭৫০ গ্রামসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোহন মন্ডল (৩২) ও ২। মোঃ আবু সাইদ শিশির (৩৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ৩টি মোবাইল ফোন ও নগদ- ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যাবসায়ী। তারা বেশ কিছুদিন যাবত নারায়নগঞ্জ বন্দর, সিরাজদীখান ও দক্ষিন কেরানীগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

    গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর