শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মতিয়া চৌধুরী’র জেল জীবন নিয়ে লেখা ‘দেয়াল দিয়ে ঘেরা’ বইটির পুনঃপ্রকাশ

    নিজস্ব প্রতিবেদক

    ৩ জুলাই, ২০২২ ০৯:২৭ পূর্বাহ্ন

     মতিয়া চৌধুরী’র জেল জীবন নিয়ে লেখা ‘দেয়াল দিয়ে ঘেরা’ বইটির পুনঃপ্রকাশ

    আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী’র জেল জীবন নিয়ে লেখা ‘দেয়াল দিয়ে ঘেরা’ বইটির পুনঃপ্রকাশ করা হয়েছে। ষাটের দশকে তার জেল জীবন নিয়ে লেখা ‘দেয়াল দিয়ে ঘেরা’ বইটি শুক্রবার বিকেলে মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট-এর প্রকাশনা সংস্থা ‘সমাজ বিকাশ প্রকাশনী’ পুনঃপ্রকাশ করে।

    এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট বোর্ড সদস্য ডা. মাগদুমা নার্গিস রতœা। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।

    মতিয়া চৌধুরীর সংগ্রীমী জীবনের উপর আলোচনা করেন বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু এমপি, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট বোর্ড সদস্য আবুল কালাম আজাদ। সভায় সূচনা বক্তব্য রাখেন মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট সভাপতি শেখর দত্ত। ধন্যবাদ জানান  ট্রাস্ট সম্পাদক মুকুল চৌধুরী।

    অনুষ্ঠানে বক্তারা পাকিস্তান আমলে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর অকুতোভয়, আপসহীন ও লড়াকু ভুমিকার  ভূয়সী প্রসংশা করেন। তারা বলেন, মতিয়া চৌধুরী আজীবন মানুষের মুক্তি, সাম্য ও মর্যাদা প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রেখেছেন। কোনো লোভ, প্রলোভন বা গণবিরোধী কাজ কখনোই  তাকে স্পর্শ করতে পারেনি। মতিয়া চৌধুরীর ‘দেয়াল দিয়ে ঘেরা’ একটি অসাধারণ রাজনৈতিক সাহিত্য। বইটিতে পরাধীন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জীবনের অনন্য চিত্র ফুটে উঠেছে। বইটি ওই সময়ের দর্পণ বিশেষ হলেও, বিষয়বস্তুর  প্রাসঙ্গিকতা সময়ের গন্ডি অতিক্রম করেছে। বইটির পরতে পরতে মতিয়া চৌধুরীর সংগ্রামী জীবনের আলোকিত অধ্যায় প্রস্ফুটিত, যা থেকে আজকের এবং অনাগত ভবিষ্যতের প্রজন্ম  অন্যায়ের বিরূদ্ধে সোচ্চার হওয়ার এবং সততা, ন্যায় ও সাম্য চিন্তার শিক্ষা গ্রহণ করতে পারবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর