শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানসিন্দুকে ৩ কোটি ৬০ লাখ

    নিজস্ব প্রতিবেদক

    ৩ জুলাই, ২০২২ ০৯:৪৮ পূর্বাহ্ন

    কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানসিন্দুকে ৩ কোটি ৬০ লাখ

    কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানসিন্দুকে এবার তিন কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা জমা হয়েছে। শনিবার সিন্দুক খুলে সাড়ে ১৬ বস্তায় জমা এই টাকা গোনা হয় বলে মসজিদ কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দীন ভূঞা জানান।

    তিনি জানান, সিন্দুকে বাংলাদেশি টাকা ছাড়াও ডলার, পাউন্ড, রিয়াল, দিনার, রিঙ্গিত ও দিনারসহ নানা বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালংকার পাওয়া গেছে।

    এর আগে চলতি বছরের ১২ মার্চ সর্বশেষ দানসিন্দুক খোলার পর এ যাবৎকালের সর্বোচ্চ ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৯৫ টাকা পাওয়া গিয়েছিল।

    শওকত উদ্দীন ভূঞা জানান, সকাল ৯টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের উপস্থিতিতে মসজিদের ৮টি দানসিন্দুক খোলা হয়। এসব সিন্দুক থেকে টাকা খুলে প্রথমে ১৬টি বড় বস্তায় টাকা ভরা হয়। এরপর শুরু হয় গণনা।

    কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উবায়দুর রহমান ও মাহবুব হাসান, পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. শওকত উদ্দীন ভূঞা, রূপালী ব্যাংকের এজিএম মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে টাকা গণনায় মসজিদ ও মাদরাসার শতাধিক ছাত্র-শিক্ষক, রূপালী ব্যাংকের ৫০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

    এ সময় পুলিশ, আনসার এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

    মসজিদ সংশ্লিষ্টরা জানান, মসজিদের প্রাপ্ত দানের টাকা থেকে মসজিদ কমিটির সভাপতির মাধ্যমে পাগলা মসজিদ এবং এই মসজিদ কমপ্লেক্সের অন্তর্ভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও গোরস্থানের ব্যয় নির্বাহ করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সহায়তার পাশাপাশি গরিব ছাত্র ও দুঃস্থদের আর্থিক সহায়তাও দেওয়া হয়। বিভিন্ন সামাজিক কাজেও টাকা দেওয়া হয়।

    সুউচ্চ মিনার ও তিন গম্বুজ বিশিষ্ট তিনতলা বিশাল পাগলা মসজিদ কিশোরগঞ্জে অন্যতম ঐতিহাসিক স্থাপনা। জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকায় অবস্থিত পাগলা মসজিদটি প্রায় চার একর জায়গায় অবস্থিত।

    স্থানীয়রা জানান, প্রায় পাঁচশত বছর আগে বাংলার বারো ভুঁইয়া বা প্রতাপশালী বারোজন জমিদারদের অন্যতম ঈশা খাঁর আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিল কদর পাগলা নামের এক ব্যক্তি নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে ওই স্থানটিতে মসজিদটি নির্মিত হয়। জিল কদর পাগলার নামানুসারেই মসজিদটি ‘পাগলা মসজিদ’ হিসেবে পরিচিতি পায়।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর