শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সুপ্রিম কোর্টের অবকাশ শুরু আজ থেকে

    নিজস্ব প্রতিবেদক

    ৩ জুলাই, ২০২২ ১০:১৬ পূর্বাহ্ন

    সুপ্রিম কোর্টের অবকাশ শুরু আজ থেকে

    সাপ্তাহিক ছুটি, পবিত্র ঈদুল আজহার সরকার ঘোষিত ছুটি ও অবকাশ মিলিয়ে আজ ৩ জুলাই থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। ১৯ জুলাই পর্যন্ত অবকাশ চলবে।

    এ সময়ে হাইকোর্ট বিভাগের ৯টি অবকাশকালীন বেঞ্চে অবকাশকালীন বিচার কার্যক্রম চলবে। এরই মধ্যে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে এসব বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি।

    অবকাশকালীন বিচারপতিদের তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

    একই সময়ে আপিল বিভাগে জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য চেম্বার জজ হিসেবে বিচারপতি কৃষ্ণা দেবনাথ আগামী ৫ জুলাই, ৬ জুলাই, ১৩ জুলাই এবং ১৮ জুলাই চেম্বার আদালতে বিচারকাজ পরিচালনা করবেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর