শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রথম খাদ্য মন্ত্রণালয়

    নিজস্ব প্রতিবেদক

    ৩ জুলাই, ২০২২ ০৬:০৯ অপরাহ্ন

    শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রথম খাদ্য মন্ত্রণালয়

    ২০২০-২১ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকল মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে খাদ্য মন্ত্রণালয় প্রথম স্থান অর্জন করেছে। প্রতিষ্ঠানিক ক্যাটাগরিতে খাদ্য মন্ত্রণালয় মর্যাদাপূর্ণ এ সম্মাননা অর্জন করে। খাদ্য মন্ত্রণালয়ের পক্ষে খাদ্য সচিব মো: ইসমাইল হোসেন এনডিসি ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।

    রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেতে ভার্চুয়ালী অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ  ক ম মোজাম্মেল হক সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। এ সময়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো: ফরহাদ হোসেন এবং মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

    প্রতিবছর মন্ত্রণালয়/বিভাগের এপিএ স্বাক্ষর অনুষ্ঠানে 'শুদ্ধাচার পুরস্কার'ও প্রদান করা হয়ে থাকে। ২০২১-২২ অর্থবছরে সিনিয়র সচিব/সচিবগণের মধ্য হতে ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, সচিব (পি, আর এল), খাদ্য মন্ত্রণালয়; এবং মোঃ মামুন-আল-রশীদ, সদস্য (সচিব), ভৌত অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশন যৌথভাবে 'শুদ্ধাচার পুরস্কার, ২০২১-২২' পেয়েছেন। এছাড়াও ২০২০-২১ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রথম স্থান অর্জনকারী খাদ্য মন্ত্রণালয়, দ্বিতীয় স্থান অর্জনকারী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং তৃতীয় স্থান অর্জনকারী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে সম্মাননা প্রদান করা হয়।

    এপিএ স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে মন্ত্রিসভার মাননীয় সদস্যগণ, সিনিয়র সচিব/সচিববৃন্দ এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর