শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • এন্টিটেররিজম ইউনিটের ডিআইজি মনিরুজ্জামানের যোগদান

    নিজস্ব প্রতিবেদক

    ৩ জুলাই, ২০২২ ১০:২৭ অপরাহ্ন

    এন্টিটেররিজম ইউনিটের ডিআইজি মনিরুজ্জামানের যোগদান

    এন্টিটেররিজম ইউনিটের (এটিইউ) ডিআইজি পদে যোগদান করেছেন মো. মনিরুজ্জামান। রোববার তিনি নতুন অফিসে দায়িত্ব পালন শুরু করেন।
    এর আগে ৩০ জুন মো. মনিরুজ্জামানকে এন্টিটেররিজম ইউনিটের (এটিইউ) ডিআইজি হিসাবে পদায়ন করা হয়। জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    এন্টিটেররিজম ইউনিটের ডিআইজি হিসেবে পদায়ন হয়ে আইজিপি এবং সংশ্লিষ্ট সকলকে তার উপর আস্থা রাখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মো. মনিরুজ্জামান।

    নতুন পদে যোগদানের পর মনিরুজ্জামান বলেন, ডিআইজি পদে ১১ মে ২০২২ তারিখে প্রমোশন হলেও পদায়ন হল ৩০ জুন। প্রায় বৎসরাধিক কাল আমি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে ডিআইজি -এটিইউ এর রুটিন দায়িত্ব পালন করে আসছিলাম। ডিআইজি এটিইউ হিসাবে পদায়ন হওয়ায় ৩০ জুন অপরাহ্নেই স্বপদে যোগদান করলেও উইকএন্ড শেষে আজ সকালে নতুন করে নতুন অফিসে বসলাম।

    পরম শ্রদ্ধেয় অতিরিক্ত আইজিপি, এটিইউ কামরুল আহসান বিপিএম (বার) মহোদয় এবং এটিইউ তে কর্মরত সর্বস্তরের প্রিয় সহকর্মীবৃন্দ অনাড়ম্বর আয়োজনে নতুন করে বরন করে নিলেন পুরাতন এই আমি কে।

    পোস্টিং অর্ডারের মাত্র দুদিনেই প্রায় বৎসর খানেক ধরে অব্যবহৃত ডিআইজি, এটিইউ এর জন্য নির্ধারিত অফিসটিকেও প্রায় নতুন রূপ দিয়েছেন আমার প্রিয় সহকর্মীরা। আমার স্ত্রীও হঠাৎ করেই সংযুক্ত হলেন এই স্মরনীয় মুহুর্তটিতে। সারাদিন ধরেই শুভানুধ্যায়ীদের আনাগোনায় অফিস ছিল সরব। সব মিলিয়ে সত্যিই স্মরণীয় হয়ে রইল দিনটি। সকলের কাছে  দোয়াপ্রার্থী, সংশ্লিষ্ট সকলের প্রতি অসীম কৃতজ্ঞতা।পরম করুনাময় আমাদের সকলের সহায় হোন।

     

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর