শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজধানীতে বসেছে পশুর হাট; ডিজিটাল পেমেন্ট সিস্টেমে খুশি সংশ্লিষ্টরা

    মোঃ আমিনুল ইসলাম

    ৩ জুলাই, ২০২২ ১০:৩৪ অপরাহ্ন

    রাজধানীতে বসেছে পশুর হাট; ডিজিটাল পেমেন্ট সিস্টেমে খুশি সংশ্লিষ্টরা

    রাজধানীর বিভিন্ন পশুর হাটে সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া মাদারীপুর সহ বিভিন্ন জেলা থেকে ব্যাপারিরা আসছেন গরু নিয়ে। ইতোমধ্যে প্রস্তুত হয়েছে কোরবানির পশুর হাট।আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বসতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এসব হাটে ইতোমধ্যে বাঁশের খুঁটি বসানো হয়েছে। ত্রিপল, কাউন্টারসহ অন্যান্য আনুসাঙ্গিক কার্যক্রম সম্পন্ন করেছে। রাজধানীর দনিয়া,শনিরআখরা,শিবু মার্কেট,সাইনবোর্ড, সারুলিয়া,কমলাপুর, শাজাহানপুর ও কেরানীগঞ্জ পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।এসব হাটে এখনো আসছে গরু।ব্যাপারীরা বলছেন,কুরবানির হাটে আরো গরু আসবে।
    রাজধানীর এসব হাটে বিভিন্ন দামের গরু দ্যাখা গেছে। বড় গরুর চেয়ে মাঝারি গরুর দাম বেশি বলছেন ক্রেতারা।

    ক্রেতাদের ও আনাগোনা দেখা গেছে। অনেকেই দাম যাচাইয়ের জন্য এসব হাটে এসেছেন।তবে কেনাবেচা ও হচ্ছে বলে জানান কেরানীগঞ্জের পশুর হাটের ইজারাদার পক্ষের আলমগীর হোসেন, তিনি জানান ইতিমধ্যে ২২ টি গরু বিক্রি হয়েছে।স্থানীয় হাসনাবাদের বাসিন্দাব্যবসায়ী আমীর হোসেন দুটি গরু ক্রয় করেছেন। দাম পরেছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা। বরাবরের তূলনায় এবছর গরুর দাম তেমন বাড়েনি বলে জানান তিনি।

    হাটে হাটে ইতোমধ্যে বসেছে পুলিশের বিশেষ নজরদারি দলের পাহারা। নদীপথেও গরুর ট্রলারে ডাকাতি, চাঁদাবাজি রোধে সক্রিয় রয়েছে নৌপুলিশ।

    শনিরআখরা হাটে গরু নিয়ে আসা সিরাজগঞ্জের ব্যাপারী আজগর আলী মুন্সী জানান, আমি আটটি এবং আমাদের সাথের কয়েকজনের একাধিক করে গরু নিয়ে এসেছি হাটে। এবার গো খাদ্যের দাম বেশি গেছে। বন্যায়ও আমাদের অনেক সমস্যা হয়েছে। গরুর দাম এবার বেশি। এবার লাভ করতে পারবো বলে আশা রাখি। তবে হয়তো তেমন ভালো লাভ নাও হতে পারে বলো আশংকা প্রকাশ করেন তিনি।

    এছাড়া আরেক ব্যাপারি মামুন এসেছেন মাদারীপুর থেকে।বড় মাঝারি মিলিয়ে মোট ১৩ টি গরু নিয়ে এসেছেন তিনি। তার ১৩ টি গরুর মধ্যে বেশির ভাগের দামই বলছেন ২ লাখ টাকার উপরে।ঠিকভাবে বাজারে বিক্রি করতে পারলে তার ৭ লাখ টাকা লাভ থাকবে বলে জানান তিনি।

    উল্লেখ্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম পেয়ে খুশি ক্রেতা ও ব্যাপারীরা।তবে হঠাৎ বৃষ্টিতে বাজারে প্রভাব পরতে পারে বলে আশংকা সংশ্লিষ্ট সকলের।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর