শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • করোনায় ১২ জনের মৃত্যু, শনাক্তের হার ১৬.৫১ শতাংশ

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জুলাই, ২০২২ ০৭:৩১ পূর্বাহ্ন

    করোনায় ১২ জনের মৃত্যু, শনাক্তের হার ১৬.৫১ শতাংশ

    গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল ২ জন। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ৯৮ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এসব তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৭৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। রোববার করোনায় শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৫৩ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫১ শতাংশে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৪২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৮৫ জন। আগের দিন ১২ হাজার ২৪৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৯০২ জন।

    দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৮১৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ।

    দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ। রোববার এই হার ছিল ৯৬ দশমিক ৪৪ শতাংশ।

    এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৮৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৫৭৭ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৩৫ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১৫ দশমিক ২৯ শতাংশ। আজ করোনায় মৃতদের মধ্যে ৮ জনই এই জেলার বাসিন্দা।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর