শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সদরঘাট লঞ্চ টার্মিনাল; যাত্রী সামান্য বাড়লেও তূলনামূলক কম

    মোঃ আমিনুল ইসলাম

    ৬ জুলাই, ২০২২ ০৮:৪৯ পূর্বাহ্ন

    সদরঘাট লঞ্চ টার্মিনাল; যাত্রী সামান্য বাড়লেও তূলনামূলক কম

    আগামী ১০ জুলাই ঈদুল আজহা উপলক্ষেও ঘরমুখো মানুষের আগের মতো  ভিড় নেই লঞ্চে। যাত্রী কম হওয়ায় ডেকের ভাড়া কমিয়েছে কিছু লঞ্চ।

    গত ঈদুল ফিতরে যেখানে ঈদের আগের এমন সময়ে সদরঘাটে ছিলো উপচে পড়া ভীড় সেখানে এখন আর সেই ভীর নেই।

    মঙ্গলবার  সরেজমিনে দেখা যায়, সদরঘাটের বরিশাল অঞ্চলের লঞ্চঘাটে যাত্রীদের তেমন কোনো ভিড় নেই। অন্যান্যবারের মতো এবারের দৃশ্যপট আলাদা।বিভিন্ন কৌশলে  লঞ্চে যাত্রী ওঠানোর প্রতিযোগিতা করছেন কর্মচারীরা। এ সময় ডেকে কিছু থাকলেও কেবিনে যাত্রীসংকট দেখা যায়।

    তবে গত দুই তিনদিন এর তূলনায় যাত্রীসংখ্যা বেড়েছে বলে জানান ঢাকা -হুলারহাট -ভান্ডারিয়া রুটে চলা রাজদূত -৭ এর কেরাণী সোহাগ হাওলাদার।
    তবে গার্মেন্টস ও অন্যান্য ফ্যাক্টরি ছুটি হলে যাত্রী বাড়বে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।


    পদ্মা সেতুর প্রভাবে যাত্রী কমেছে বলে জানালেন লঞ্চের কেরানী ও কর্মচারীরা। পূবালী -১ লঞ্চের কেরানী জানান,  পদ্মা সেতু চালু হওয়ার পরদিন থেকে যাত্রীসংখ্যা কিছুটা কমেছে।

    তিনি বলেন, ডেকে স্বাভাবিক থাকলেও কেবিনের যাত্রী খুবই কম। তবে আরও দু-একদিন গেলে ঈদযাত্রীর চাপ বাড়বে। নতুন সেতু হওয়ায়, এখন মানুষ শখের বশে বাসে করে বাড়ি যাচ্ছে। ঈদের পরই ঘরমুখো মানুষের প্রকৃত অবস্থা জানা যাবে।

    পারাবত-১২ লঞ্চের সুপারভাইজার বাবুল বলেন, যারা লঞ্চের যাত্রী, তারা লঞ্চেই যায়। তবে ধনী ব্যক্তি যারা আগে বিলাসবহুল কেবিনে যেতো, পদ্মা সেতু হওয়ায় তারা এখন ব্যক্তিগত গাড়িতে যাচ্ছে। এতে করে কেবিনের যাত্রীর সংখ্যা কমেছে। যারা পরিবারসহ যাচ্ছে, তারা লঞ্চেই আসছে।

    সদরঘাটের বরিশালগামী এক যাত্রী বলেন, অন্যান্যবার এ সময় থেকে ঈদের যাত্রীর ভিড় থাকে। এবার সেটি কম। আমাদের লঞ্চেই ভালো লাগে, তাই লঞ্চেই যাচ্ছি। বাসে গেলে কম সময়ে যাওয়া যায়। মন চাইলে বাসে যাবো। দুই রুটে দুই সুবিধা।

    তিনি আরও বলেন, লঞ্চে বেশি আসা-যাওয়া করি। এতে একটু সময় বেশি লাগলেও স্বস্তি আছে। বাসে কিন্তু সেটা নেই। এখন আবার শুনতেছি যে, লঞ্চে ডেকের ভাড়া আগের দামেই নিচ্ছে।

    লঞ্চ মালিক সমিতির সহ সভাপতি আবুল কালাম খান  বলেন, পদ্মা সেতু হওয়াতে মানুষ এখন সেটি দেখার জন্যেও বাসে করে যাচ্ছে। তবে যাত্রী কমবে নাকি বাড়বে, সেটা আমরা ঈদের পর বুঝতে  পারবো।

    উল্লেখ্য এতদিন দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের ছয়টি জেলার যাতায়াতের একমাত্র ভরসা ছিল লঞ্চ। গত ২৫ জুন পদ্মা সেতু চালু হওয়ার পর এর প্রভাব পড়েছে এ অঞ্চলের নৌ-রুটে। এ রুটের লঞ্চগুলোর ডেকে কিছু যাত্রীর দেখা মিললেও, কেবিনে নেই যাত্রীর চাপ। অধিকাংশ কেবিন ফাঁকা রেখেই চলছে বিলাসবহুল এই লঞ্চগুলো।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর