মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার খুশি আসে কোরবানির পশুর হাট ঘিরে। পরিবারের সদস্যরা মিলে হাটে যাওয়া, দরদাম করে পশু কিনে বাড়ি ফেরা, পথে মানুষের জিজ্ঞাসা ‘দাম কত হলো,’ এনিয়ে শুরু হয় খুশির আমেজ।
এই খুশি আর আনন্দের মাঝে ব্যাঘাত ঘটাতে পারে করোনা সংক্রমণ। বেশ কয়েক মাস দেশে করোনার প্রভাব না থাকলেও সম্প্রতি সংক্রামক ব্যাধি করোনাভাইরাসে (কোভিড-১৯)এ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমস বাড়ছে। এর সঙ্গে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশের পশুর হাট বসেছে। তবে করোনার স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাই যেন করছে না কেউ। ফলে করনোয়া আক্রান্তের প্রবণতা বাড়ার আশংকা থেকেই যায়।
রাজধানীর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দেয়া তথ্য অনুযায়ী দুই সিটি করপোরেশন এলাকায় দুটি স্থায়ী পশুর হাট রয়েছে, কোরবানি ঈদ উপলক্ষ্যেও এই দুই হাটে কোরবানির পশু কেনা-বেচা শুরু হয়েছে । ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় স্থায়ী গাবতলী হাট আর দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় স্থায়ী হাট হলো সারুলিয়া হাট।
এছাড়াও এবার উত্তর সিটি করপোরেশন এলাকায় বসানো হয়েছে ৮টি অস্থায়ী পশুর হাট আর তা হলো- কাওলা শিয়ালডাঙ্গা, উত্তরা ১৭ নম্বর সেক্টর বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ এর খালি জায়গা, ভাটারা (সাইদ নগর), বাড্ডা ইস্টার্ন হাউজিং, আফতাবনগর ব্লক ই থেকে এইচ পর্যন্ত এলাকা, মোহাম্মদপুর বছিলার ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা, ৪৩ নম্বর ওয়ার্ডের ৩০০ ফুট সড়ক সংলগ্ন খালি জায়গা, মিরপুর সেকশন ৬ এর খালি জায়গা এবং ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচপুরা বেপারিপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্প এলাকায় বসানো হয়েছে অস্থায়ী এই ৮টি হাট রয়েছে বলে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসেছে ১০টি অস্থায়ী পশুর হাট।
দক্ষিণ সিটির যে ১০ স্থানে অস্থায়ী হাট বসেছে তা হলো- খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী ক্লাব সংঘ মাঠ, হাজারীবাগ ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ মাঠ, পোস্তগোলা শ্মশানঘাটসহ আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গাসহ কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা, যাত্রাবাড়ি দনিয়া কলেজ থেকে শনিরআখরা পর্যন্ত এলাকা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, লালবাগ রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা এবং আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গায় এবার ডিএসসিসির নির্ধারিত অস্থায়ী হাটগুলো বসেছে বলে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়।
জনস্বাস্থ্যবিদরা বলছেন, ভাইরাসটি প্রতিরোধে সরকারের তিনটি দপ্তর ২১ দফা নির্দেশনা দিয়েছে। যেখানে পশুর হাট থেকে শুরু করে সব জায়গায় সংক্রমণ মোকাবিলার কথা বলা হয়েছে।
এ বিষয়ে কথা বললে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান ডাক্তার মনিলাল আইচ লিটু আমাদের কন্ঠের প্রতিবেদক মোঃআমিনুল ইসলাম আমিন মোস্তফাকে জানান,বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দেশের ৭০ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দেওয়া হয়েছে। ফলে চলমান ঢেউয়ে কেউ করোনা আক্রান্ত হলেও গুরুতর অসুস্থ হচ্ছে না।
মৃত্যুঝুঁকিও কম থাকছে। কিন্তু যারা বয়স্ক, যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, লাং ডিজিজ আছে, তারা করোনা থেকে সুস্থ হওয়ার পরও মারাত্মক ঝুঁকিতে থাকেন।
তিনি আরো জানান, বিএসএমএমইউর পোস্ট কোভিড ক্লিনিকে করোনা পরবর্তী শারীরিক জটিলতা নিয়ে অসংখ্য রোগী ফলোআপ চিকিৎসা নিতে আসছেন,এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল,সোহরাওয়ার্দী হাসপাতাল সহ সরকারি, বেসরকারি বিভিন্ন চিকিৎসাস্থলে করোনা পরবর্তী চিকিৎসা ও করোনার উপসর্গ নিয়ে প্রতিনিয়তই রোগী আসছেন
এছাড়া তরুণদের মধ্যে যারা পূর্ণ ডোজ বা বুস্টার নিয়েছেন, তারাও যে আক্রান্ত হবেন না, এমন ধারণা করা ভুল। তাদের বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। ফলে করোনা যাতে না হয় সেজন্য স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা জরুরি বলে মনে করেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।
তবে রাস্তাঘাট,বাস টার্মিনাল, লঞ্চঘাট,রেলস্টেশনে চলাচলরত ঘরমুখো মানুষের মধ্যে ভাবলেশহীন দিশা লক্ষ্য করা গেছে।
হাতে গোনা দু একজন ছাড়া কাউকেই মাস্ক ব্যবহার করতে দ্যাখা যায়নি।
এমনকি যানবাহন কতৃপক্ষ,টার্মিনাল, কাউন্টারে থাকা পরিবহন সংশ্লিষ্টদের মধ্যেও এনিয়ে কোনো মাথাব্যথা নেই!
রাজধানীর সায়দাবাদ,গুলিস্তান, মহাখালী বাস টার্মিনাল কমলাপুর রেলস্টেশন ঘুরে এমন চিত্রের দেখা মেলে।
ঢাকা পিরোজপুর রুটে চলা ইমাদ পরিবহনের গুলিস্তান কাউন্টার কর্মী বলেন, ঢাকা সিলেট রুটে চলাচলকৃত হানিফ পরিবহন,এনা পরিবহন,গ্রীনলাইন, আল মোবারাকা সহ বেশ কয়েকটি বাস কাউন্টারে মাস্ক বিহীন যাত্রী দেখা গেছে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকৃত ইউনিক পরিবহন,এ আর ট্রাভেলের সায়দাবাদ কাউন্টারেও দেখা গেছে একই দৃশ্য।
এছাড়া কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের মধ্যে অধিকাংশই মাস্ক বিহীন অবস্থায় চলাচল করছে।
স্টেশন ম্যানেজার মোঃ মাসুদ সারওয়ার বলেন,রেল কতৃপক্ষের পক্ষ থেকে যাত্রীদের বারবার স্বাস্থ্যবিধি মানার জন্য মাইকে ঘোষণা করা হচ্ছে। এবং ট্রেনে ওঠার প্রত্যেকটি চেকিং পয়েন্টে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবহার করতে বলা হলেও মানছেন না অনেকে। গাজীপুরগামী যাত্রী নিশাকে এবিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, হ্যা মাস্ক পরা দরকার। তবে কেনো পরেননি এর কোনো সদুত্তর দিতে পারেননি কুড়িগ্রাম, বগুড়া, চট্টগ্রাম ও সিলেট গামী যাত্রীরা। আন্তনগর যমুনা এক্সপ্রেস ২ নং প্লাটফর্ম থেকে ছেড়ে যায়,সেখানে গিয়েও একই অবস্থা দেখা যায়।
এছাড়া দুই সিটি কর্পোরেশনের কোরবানির হাটে আসা ক্রেতা,বিক্রেতার মধ্যেও নেই সচেতনতা। কুমিল্লার বাহাদুরকে নিয়ে কমলাপুর হাটে এসেছেন মনির মিয়া,গরুটি দেখতে ভীর করছেন অনেকে।দাম উঠেছে ৮ লাখ টাকা, তবে তার চাওয়া ১৫ লাখ।তাকে করোনা সংক্রমণ ও সচেতনতার কথা বললে তাৎক্ষণিক তিনি মাস্ক পরেন।এ হাটে ৩০ টি পশু বিক্রি হয়েছে বলে জানান, ইজারাদার মেসার্স খান ট্রেডার্স এর হাসিল আদায়কারী মোশতাক আহমেদ লিমন, তবে স্বাস্থ্য সচেতন নয় কাউন্টারে থাকা হাসিল আদায়কারীরা।অধিকাংশের মুখে নেই মাস্ক।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাট সুপারভিশনের দ্বায়িত্বে থাকা আব্দুল্লাহ আল মামুন বলেন,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করছেন, কিন্তু অনেকেই মাস্ক নিয়ে ব্যবহার করছেন না।
তাছাড়া বর্জ্য ব্যবস্থাপনা মনিটরিং সেল বসানো হয়েছে হাটে।তবে ব্যাপারীরা ভ্যানে করে রাস্তার পাশে বর্জ্য ফেলে রাখছে যা মারাত্মক প্রভাব বিস্তার করতে পারে।
স্বাস্থ্যঝুকি নিয়ে এমন অবাধ চলাচলের ফলে করোনার সংক্রমণের মাত্রা বাড়ার আশংকা রয়েছে। একমাত্র স্বাস্থ্যবিধি মানা ও সচেতনতাই পারে শংকামুক্ত পবিত্র ঈদুল আজহা উপহার দিতে পারে বলে মন্তব্য করলেন বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্টজনরা।