গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা আইডিআরএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। বুধবার তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বঙ্গবন্ধু তার পরিবারের মরহুম সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ ছাড়া বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করে দোয়া করেন।
এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন আইডিআরএর সদস্য লাইভ মোহাম্মদ কামরুল হাসান এবং সদস্য নন-লাইভ নজরুল ইসলাম।