শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • কোরবানির হাটে ১ হাজার ৭৩৯টি ভেটেরিনারি মেডিকেল টিম

    নিজস্ব প্রতিবেদক

    ৮ জুলাই, ২০২২ ০৭:০৫ পূর্বাহ্ন

    কোরবানির হাটে ১ হাজার ৭৩৯টি ভেটেরিনারি মেডিকেল টিম

    সারাদেশের কোরবানির হাটে বৃহস্পতিবার থেকে ১ হাজার ৭৩৯ টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। অন্যদিকে রাজধানীর হাটগুলোতে কাজ করছে ২২টি টিম।

    রোগাক্রান্ত ও কোরবানির অনুপযোগী গবাদিপশু যাতে হাটে ক্রয়-বিক্রয় না হয় সেজন্য এসব মেডিকেল টিম কাজ করছে।
    এসব টিমের সঙ্গে ১টি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিক্যাল টিমও কাজ শুরু করেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনুমোদিত পশুর হাটে এ টিমগুলো কাজ শুরু করেছে।

    রাজধানীর কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিক্যাল টিমের কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম তদারকি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ জন্য মন্ত্রণালয়ের ৯ জন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাকে নির্ধারিত পশুর হাটে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়।
    মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি প্রাণিসম্পদ অধিদপ্তরের ১২ টি মনিটরিং টিমও রাজধানীর কোরবানির পশুর হাট তদারকি করবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর