শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে গুলিবিদ্ধ

    নিজস্ব প্রতিবেদক

    ৮ জুলাই, ২০২২ ১০:১৬ অপরাহ্ন

     জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে গুলিবিদ্ধ

    জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে শুক্রবার নারা অঞ্চলে নির্বাচনী প্রচারনাকালে গুলিবিদ্ধ হয়েছেন। তার বেঁচে থাকার তেমন কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। দলীয় নেতা-কর্মীরা তার মৃত্যুর আশংকা করছেন। তাকে পিছন থেকে কে বা কারা গুলি করেছে, সে সম্পর্কে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি অথবা পুলিশ কিছুই জানাতে পারেনি। তবে ক্ষমতাসীন এলডিপি জিজি সংবাদ সংস্থাকে জানিয়েছে, অ্যাবের ঘাড় থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার বেচে থাকার সম্ভাবনা নাই বললেই চলে। দেশটির নারা অঞ্চলে নির্বাচনী এক প্রচারণা অনুষ্ঠানে বন্দুক হামলা শিকার হওয়ার পর তার এমন পরিণতি হয়। স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। খবর এএফপি’র।

    জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে ও বার্তা সংস্থা কিয়োদো জানায়,  জাপানের সাবেক এ নেতা রোববারের উচ্চ কক্ষের নির্বাচনের প্রাক্কালে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় গুলির শব্দ শোনা যায়।

    তার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি সূত্র বার্তা সংস্থা জিজি’কে জানায়, সেখানে গুলির শব্দের পরপরই ৬৭ বছর বয়সী অ্যাবে ঢলে পড়ে যান এবং তার ঘাড় থেকে রক্ত ঝরতে দেখা যায়।

    কে কারা অ্যাবেকে গুলি করেছে সে সম্পর্কে এলডিপি বা স্থানীয় পুলিশ কেউ তাৎক্ষণিকভাবে এ খবর নিশ্চিত করতে পারেনি।
    এনএইচকে ও কিয়োদো উভয় সংবাদমাধ্যম জানায়, এ ঘটনার পরপরই আ্যাবেকে হাসপাতালে নেওয়া হয়।

    জাপানের দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী অ্যাবে ২০০৬ সালে প্রথমে এক বছরের জন্য দেশের দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত আবারো জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর