শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষার্থীদের চুল কেটে আলোচিত সেই শিক্ষক স্বপদে বহাল

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩০ নভেম্বর, ২০২১ ০৮:০২ পূর্বাহ্ন

    শিক্ষার্থীদের চুল কেটে আলোচিত সেই শিক্ষক স্বপদে বহাল
    রবি শিক্ষক

    শিক্ষার্থীদের চুল কাটার অভিযোগে আলোচিত হওয়া সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্বপদে বহাল রাখা হয়েছে। সেইসাথে কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবির রেজিস্ট্রার সোহরাব হোসেনের স্বাক্ষরিত অফিস আদেশ রোববার রবির নোটিশ বোর্ডে টাঙ্গানো দেয়া হয়।

    এ অফিস আদেশে বলা হয়েছে, রবির সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা নেয়াসহ যাবতীয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে।

    এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেছেন, একাডেমিক কাউন্সিলে এমন সিদ্ধান্ত অনেক আগেই নিলে ভাল হতো। অভিযুক্ত ওই শিক্ষকের পক্ষ নিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
    উল্লেখ্য, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর দুপুরে রবির সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার হলে প্রবেশের সময় ১৪ জন শিক্ষার্থীর চুল কেটে দেয় ওই শিক্ষক। এ ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    এ ঘটনায় শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। পরে ওই ঘটনার তদন্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে স্বপদে বহালের পর তদন্ত কমিটির কেউ কোন মন্তব্য করেননি।  




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৩০ নভেম্বর, ২০২১ ০৮:০২ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৩০ নভেম্বর, ২০২১ ০৮:০২ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৩০ নভেম্বর, ২০২১ ০৮:০২ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৩০ নভেম্বর, ২০২১ ০৮:০২ পূর্বাহ্ন