শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সদরঘাটেও লঞ্চযাত্রীদের ভিড় বেড়েছে

    নিজস্ব প্রতিবেদক

    ৮ জুলাই, ২০২২ ১০:০০ অপরাহ্ন

     সদরঘাটেও লঞ্চযাত্রীদের ভিড় বেড়েছে

    পদ্মা সেতু উদ্বোধনের পর লঞ্চে যাত্রী সংকটের যে আশঙ্কা দেখা দিয়েছিল তা ভুল প্রমাণ হল সদরঘাট লঞ্চঘাটে; ঈদযাত্রায় বাড়িমুখী মানুষের ভিড় ছিল আগের মতই।

    শুক্রবার সকাল থেকেই সেখানে যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ-গরম উপেক্ষা করে শিশু-বৃদ্ধ সব বয়সী মানুষকেই হাজির হতে দেখা গেল সেখানে।

    মিরপুর-১ নম্বর থেকে স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে বিকালে সদরঘাটে হাজির হন রাকিবুল হাসান, যাবেন চাঁদপুরে। এসেই সোনারতরী লঞ্চে ওঠেন।

     তিনি বলছিলেন, আসতে কষ্ট হয়েছে। তবে এসি চেয়ার পেয়েছি আর কষ্ট নেই। সড়ক ও রেলপথের যাত্রীদের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, বাস না পেয়ে অনেকে টার্মিনালে কষ্ট করছে বলে জানতে পেয়েছি আর রেলেও...।

    সেই তুলনায় লঞ্চের যাত্রা অনেক স্বস্তিদায়ক মন্তব্য করে তিনি বলেন, লঞ্চ আছে ঘাটে, আর যাত্রীও আছে।

    বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক পিএম সিদ্দিকুর রহমান বলেন, রুটিন অনুযায়ী সব লঞ্চই ছেড়ে যাচ্ছে। তবে শুক্রবার রুটিন ছাড়াও যাত্রীর উপস্থিতি থাকায় কয়েকটি রুটে স্পেশাল লঞ্চ ছেড়ে যায়।

    “বৃহস্পতিবার সারাদিন ১১৬টি লঞ্চ ছেড়ে গিয়েছে। শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত ছেড়ে যায় ৮৯টি। যাওয়ার জন্য অপেক্ষা করছে ৪৪টি লঞ্চ।”

    সদরঘাট থেকে ৪৩টি রুটে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে মানুষ লঞ্চে যাতায়াত করে। পদ্মা সেতু চালু হওয়ায় সড়কপথে ২১ জেলার সঙ্গে সরাসরি ও স্বল্প সময়ে যোগাযোগের সুযোগ তৈরি হলেও খরচ, নিরাপত্তা ও স্বস্তির কথা ভেবে বিপুল সংখ্যক মানুষ এখনও নদীপথকেই বেছে নিচ্ছেন বলে গত কয়েক দিন ধরে দেখা গেছে।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর