শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড ৩ কোটি ৩৪ লাখ টাকার টোল আদায়

    নিজস্ব প্রতিবেদক

    ৮ জুলাই, ২০২২ ১০:০৪ অপরাহ্ন

    বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড ৩ কোটি ৩৪ লাখ টাকার টোল আদায়

    ঈদে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহনের চাপ বাড়ার কারণে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সময়ে এ যাবৎকালের রেকর্ড ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে।

    এর আগে গত ঈদুল ফিতরের সময় এক দিনে সর্বোচ্চ ৩ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা টোল আদায়ের রেকর্ড হয়েছিল বলে তিনি জানান।

    আহসান মাসুদ বাপ্পী সাংবাদিকদের জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সময়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পরিবহনের সংখ্যা ছিল ২৫ হাজার ১১৩। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।

    আর উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহনের সংখ্যা ছিল ১৮ হাজার ৪৮২। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ১৭ হাজার ৮০০ টাকা।

    তিনি বলেন, শুক্রবার সেতু দিয়ে ট্রাক, পিকআপভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন ছাড়াও বিপুল সংখ্যক যাত্রীবাহী বাস পারাপার হয়েছে, যা স্বাভাবিক সময়ের দ্বিগুণ।

    বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত সেতু দিয়ে ২৭ হাজার ২৭৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তরের পথে ১৯ হাজার ৩৩৬ এবং উত্তরাঞ্চল থেকে ঢাকার পথে পারাপার হয়েছে ৭ হাজার ৯৪১টি যানবাহন।
    বাপ্পী জানান, টোল আদায়ের জন্য সেতুর দুই প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বক্স স্থাপন করা হয়েছে। এছাড়াও মোটরসাইকেলের জন্য আলাদা দুইটি টোল বক্স চালু রয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর