শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঈদের ছুটি শেষে অফিস খুললেও উপস্থিতি ছিল কম

    নিজস্ব প্রতিবেদক

    ১২ জুলাই, ২০২২ ০৯:০৯ অপরাহ্ন

    ঈদের ছুটি শেষে অফিস খুললেও উপস্থিতি ছিল কম

    পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে মঙ্গলবার (১২ জুলাই) থেকে সরকারি-বেসরকারি অফিসসমুহ শুরু হয়েছে। এদিন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়সহ সব অফিস, আদালত, ব্যাংক, বিমা ও শেয়ারবাজার চালু হয়। তবে ছুটি শেষে প্রথম দিনের অফিসে উপস্থিতি ছিল খুবই কম।

    গত শনিবার থেকে ঈদের ছুটি শুরু হয়। তিন দিনের ছুটি শেষ হয় সোমবার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনি, রবি ও সোমবার সরকারি সাধারণ ছুটি ছিল। ঈদের ছুটির আগে দিন শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি। সে হিসেবে এবার ঈদের চার দিনের ছুটি ভোগ করেছেন সবাই। গত রোববার  সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।

    মঙ্গলবার মন্ত্রণালয়ের এক কর্মকর্তারা জানান, সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত তাদের ছুটি বাড়িয়ে নিয়েছেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সে হিসেবে  আগামী ১৭ জুলাই রোববার থেকে মূলত অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যারা গ্রামে যাননি তারা অফিসে এসেছেন।  

    সড় পরিবহন ও সেতু মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণলায়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, ঈদের ছুটি শেষে অফিস খুলেছে। কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি খুবই কম। যারা এসেছেন তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। সচিবালয় জুড়ে অনেকটা ঈদের আমেজ বিরাজ করছে।

    সূত্রমতে, এ বছর ঈদুল আজহা উপলক্ষে লাখ লাখ মানুষ কর্মস্থল ছেড়ে, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে নিজ ঠিকানায় গেছেন।

     

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর