শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

    নিজস্ব প্রতিবেদক

    ১২ জুলাই, ২০২২ ০৯:১৫ অপরাহ্ন

     ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

    ফরিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    মঙ্গলবার (১২ জুলাই) দুপুরের দিকে সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কৈজুরি ইউনিয়নের পিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট হয়ে আসা খুলনাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে আসা যশোরগামী মামুন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। এসময় দুই বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঘটনার পর কয়েক ঘণ্টা ব্যারিকেড দিয়ে বাইপাস সড়কটি বন্ধ করে দেয় পুলিশ। ওই পথে যাতায়াতকারী যানবাহনগুলো তখন ফরিদপুর শহর হয়ে ভাঙ্গা রাস্তার মোড় দিয়ে চলাচল করে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান বলেন, রেকার দিয়ে বাইপাসের ওপর পড়ে থাকা দুটি বাস সরিয়ে নেওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে সড়কটি খুলে দেওয়া হয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর