শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে তাজ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    পিরোজপুর প্রতিনিধি

    ১৩ জুলাই, ২০২২ ০৭:০২ পূর্বাহ্ন

    পিরোজপুরে তাজ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    পিরোজপুরে আইনজীবী সহকারী তাজউদ্দিন শেখের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

     মঙ্গলবার (১২ জুলাই) সকালে পিরোজপুরের টাউনক্লাব রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহন করে।

    স্থানীয় জনতার উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন ২ নং কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম শেখ, ২ নং কদমতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জল, স্থানীয় গন্যমান্য পৌর আওয়ামী লীগ নেতা আলী হোসেন সিকদার, আলী হোসেন, মাওলানা আব্দুল আলীম, নিহতের পিতা শেখ শহিদুল হক, শ্বশুর সামসুর হক, স্ত্রী রীমা বেগম প্রমুখ। এ সময় বক্তারা এতদিন পেরিয়ে গেলেও আসামীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

    এদিকে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান করেন । পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলী রেজা বলেন, আসামীদের গ্রেফতার আমাদের টিম কাজ করছে। দ্রুত আসামীদের গ্রেফতার করতে পারব।
    গত সোমবার (৪ জুলাই) সকালে পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজ সংলগ্ন অটো স্টান্ড  এলাকায় সন্ত্রাসীরা তাজউদ্দীনকে কুপিয়ে গুরুতর জখম করে।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি হাসপাতালে রেফার্ড করে। ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে খুলনায় সিটি হাসপাতালে তিনি মারা যান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৩ জুলাই, ২০২২ ০৭:০২ পূর্বাহ্ন