শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে কূটনীতিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ জুলাই, ২০২২ ০৭:২৫ পূর্বাহ্ন

    পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে কূটনীতিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে কূটনীতিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

    আমন্ত্রিত অতিথিদের মধ্যে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বর্তমান ও সাবেক কূটনীতিক, সিনিয়র সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঈদ পুনর্মিলনীতে যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের গভীরতা আগামী দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে।

    অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঈদের কুশল বিনিময় করেন। ঈদ পুনর্মিলনীর মাধ্যমে কূটনীতিকবৃন্দের সাথে কুশলাদি বিনিময়ের উদ্যোগের জন্য অতিথিবৃন্দ পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর