পিরোজপুর পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবালকে সিনেমা স্টাইলে বুকে শর্টগান ঠেকিয়ে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার পৌরছাত্রলীগের সভাপতি আফিস ইকবাল পিরোজপুর সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আ. জ. মো: মাসুদুজ্জামান।
গত সোমবার (১১ জুন) পিরোজপুর পৌল শহরের মাছিমপুর (বাইপাস) সড়কে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার রাত থেকে সিসি ক্যামেরার ফুটেজ শহরে ভাইরাল হয়।
পৌর ছাত্রলীগের সভাপতি আফিস ইকবাল জানান, সোমবার বিকেলে শহরের পিটিআই সড়কের পাশে তিনি সহ কয়েকজন দাঁড়িয়ে ছিলো। এ সময় সাদা রংয়ের নম্বর বিহীন একটি প্রাইভেট কার হুলারহাট থেকে সিও অফিসের দিকে বেপরোয়া গতিতে আসছিলো। গাড়িটি পাশ থেকে যাওয়ার সময় তাকে চাপা দিতে চাইলে তিনি সরে গেলে তার হাতে ধাক্কা লাগে। পরে তিনি একটি মোটরসাইকেল চালিয়ে কিছুদূর গিয়ে শহরের বাইপাস সড়কে গাড়িটির গতিরোধ করে। এ সময় গাড়ির চালক অজ্ঞাত এ ব্যাক্তি গাড়ি থেকে নেমে গাড়ির পিছন থেকে একটি শর্টগান হাতে নিয়ে তার তেড়ে আসে। কাছে এসেই কোন কথা বলার আগেই শর্টগান লোড করে তার বুকে ঠিকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। আসিফ তার রাজনৈতিক পরিচয় দেওয়ার পরেও সে তাকে দেখে নেয়ার হুমকি দিতে তাকে। পরে তার সাথে থাকা কয়েক জন ও পথচারীরা এগিয়ে আসলে শর্টগান ধারী ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত খুলনার দিকে চলে যায়।
পিরোজপুর সদর থানার ওসি আ. জ. মো: মাসুদুজ্জামান জানান, আফিস ইকবাল থানায় একটি অভিযোগ দিয়েছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।