শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সাংবাদিক সোহানা তুলির ঝুলন্ত লাশ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ জুলাই, ২০২২ ১০:১৮ অপরাহ্ন

    সাংবাদিক সোহানা তুলির ঝুলন্ত লাশ উদ্ধার

    রাজধানীর হাজারীবাগ থেকে সোহানা পারভীন তুলি (৩৭) নামে এক সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়।

    প্রাথমিকভাবে, এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে, পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা ময়নাতদন্তের পর জানা যাবে, বলছেন তারা।

    হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান সোহানা পারভীনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার দিনগত রাত থেকে বুধবার বিকেলের মধ্যে যেকোনো সময় ঘটনাটি ঘটতে পারে।’

    জানা গেছে, সোহানা তুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন। সর্বশেষ তুলি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সিনিয়র সাব এডিটর ছিলেন। তিনি বাংলা ট্রিবিউন ছেড়েছেন বেশ কয়েক মাস আগে। নতুন চাকরি খুঁজছিলেন। তুলির গ্রামের বাড়ি যশোর সদরে। তার বাবার নাম শাহজাহান। বর্তমানে মনোহরি নামে একটি অনলাইন পেইজ খুলে ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি।

    বিকেলে পুলিশ ও সিআইডির ক্রাইমসিন ইউনিট এসে ঘটনা খতিয়ে দেখে এবং আলামত সংগ্রহ করে। পরে পৌনে ৭টার দিকে ক্রাইমসিন ইউনিটের সদস্যরা বের হয়ে যায়। এরপর সোয়া ৭টার দিকে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর