শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ডিএমপির ডিবি প্রধান হলেন হারুন অর রশিদ

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ জুলাই, ২০২২ ০৬:৪১ পূর্বাহ্ন

    ডিএমপির ডিবি প্রধান হলেন হারুন অর রশিদ

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেলেন যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি এ কে এম হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হলেন। গত বছরের মে মাসে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন পান হারুন অর রশীদ। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি। বুধবার এ আদেশ জারি করেছে ডিএমপি।

    কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে মোহাম্মদ হারুন অর রশীদকে এ দায়িত্ব দেয়া হয়। একই আদেশে আরো দুই কর্মকর্তার বদলি করা হয়েছে। তাদের মধ্যে এ কে এম হাফিজ আক্তারকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলামকে ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

    ট্রাফিকে অতিরিক্ত পুলিশ কমিশনারের চলতি দায়িত্বে মো. মুনিবুর রহমান এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত পুলিশ কমিশনারের চলতি দায়িত্বে ছিলেন মো. আসাদুজ্জামান। এই দুই কর্মকর্তার পদায়ন আছে নিজ নিজ বিভাগের প্রধান হিসেবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর