শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর সেনাপ্রধানের

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ জুলাই, ২০২২ ১০:২৫ অপরাহ্ন

     বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর সেনাপ্রধানের

    সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১০ কোটি টাকার একটি চেক হস্তান্তর করেছেন।

    বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে চেকটি প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা হয়। এতে আরো বলা হয়, বন্যা-দুর্গত এলাকায় মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে তাদের একদিনের বেতন জমা দেয়ার মাধ্যমে একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর