শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • চরফ্যাশন জনতা বাজার ডিগ্রী কলেজের এমপিও বঞ্চিত শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

    ভোলা প্রতিনিধি

    ১৪ জুলাই, ২০২২ ১১:২৭ অপরাহ্ন

          চরফ্যাশন জনতা বাজার ডিগ্রী কলেজের এমপিও বঞ্চিত শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

    ভোলার চরফ্যাশনে জনতা বাজার ডিগ্রী কলেজের এমপিও বঞ্চিত শিক্ষক কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। বৃহস্পতিবার ১৪ জুলাই দুপুরে জনতা বাজার ডিগ্রী কলেজ গেইটে এমপিও বঞ্চিত শিক্ষকরা এ কর্মসূচি পালন করে।

    মানববন্ধনে শিক্ষকরা জানান, চরফ্যাশন জনতা বাজার কলেজ ডিগ্রী স্তরে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত হওয়ার পরে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা দীর্ঘদিনযাবৎ বিল বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে।

    শিক্ষা মন্ত্রণালয় থেকে সদ্য ঘোষিত এমপিও থেকে বঞ্চিত বিক্ষোভ সমাবেশে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সোহাগ বলেন, অধ্যক্ষ মোঃ ইউনুস শরীফের ইচ্ছাকৃত ভূলের কারণে এমপিও আবেদনে ওয়েব সাইডে জনতা বাজার কলেজের পূর্ব নাম জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ সংশোধন না করার কারণে সদ্য ঘোষিত এমপিও থেকে বঞ্চিত হয়েছে জনতা বাজার ডিগ্রী কলেজের শিক্ষকরা।

    উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল আহসান আসিব বলেন, উক্ত কলেজের অধ্যক্ষ একজন দূর্ণীতিবাজ প্রতারক অধ্যক্ষ। তার উক্ত পদে থাকার কোন বৈধতা নেই। আমরা তার দ্রুত অপসারন চাই।

    অত্র কলেজের এমপিও বঞ্চিত শিক্ষকদের পক্ষে প্রভাষক রেজাউল করিম রেজা বলেন,অধ্যক্ষের গাফলতি স্বেচ্ছাচারিতা আর ইচ্ছাকুত ভূলের কারনেই শিক্ষা মন্ত্রণালয়ের ব্যান বেইস ওয়েবসাইডে পূর্ব নাম সংশোধন না হওয়ায় ২০১৯ ও ২০২২ সালে জনতা বাজার ডিগ্রী কলেজ ডিগ্রী পর্যায়ে এমপিও হয়নি।এজন্য অধ্যক্ষ দায়ী।

    জনতা বাজার ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি আজাদ হাওলাদার বলেন, অধ্যক্ষ ইউনুস শরীফ বিভিন্ন তহবিলের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে নিজে লুটপাট করছেন।

    এদিকে আত্নপক্ষ সমর্থন করে অধ্যক্ষ মোঃ ইউনুস শরীফ বলেন, আমার অনিচ্ছাকৃত ভূলের জন্য ডিগ্রী স্তরে এমপিও হয়নি এজন্য আমি নিজেও অনুতপ্ত।কলেজ গভর্নিং বডির সিদ্ধান্তে নাম পরিবর্তনের সকল কাগজপত্র সংশ্লিস্ট দপ্তরে দেয়ার পর তারা পূর্বের নাম পরিবর্তন করছে। কিন্তু ব্যান বেইসের ওয়েবসাইডে নাম পরিবর্তন করেনি তা আমার জানা ছিলনা। আমি এ ব্যাপারে শিক্ষামন্ত্রণালয়ে নাম পরিবর্তনের কাগজপত্র জমা দিয়ে আগামী ২১জুলাইয়ের মধ্য সংশোধিত এমপিওর জন্য পূণরায় আপিল করবো।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৪ জুলাই, ২০২২ ১১:২৭ অপরাহ্ন