শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস উল্টে আহত ৫

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ জুলাই, ২০২২ ১০:১৬ পূর্বাহ্ন

     ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস উল্টে আহত ৫

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে চাকা বিস্ফোরণ হয়ে উল্টে গেছে একটি মাইক্রোবাস। এ সময় আহত হয়েছে গাড়িতে থাকা পাঁচ যাত্রী।

    বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    আহতরা হলেন- জিয়াউর রহমান (৩০), ওমর পলাশ (৩২), মিঠু (৩২), শিহাব (২৮), তুহিনক (২৯)।

    শ্রীনগর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার শাহ-আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। পাঁচযাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে জিয়াউর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

    হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আবজল হোসেন বলেন, ৯ যাত্রী নিয়ে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে শরীয়তপুরে যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে শ্রীনগর এলাকায় পৌঁছালে গাড়িটির পেছনের বাম পাশের চাকা বিস্ফোরণ হয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। একযাত্রীর হাতে কিছু অংশ কেটে গেছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর