শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পদত্যাগের ঘোষণা ইতালির প্রধানমন্ত্রীর

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৫ জুলাই, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ন

     পদত্যাগের ঘোষণা ইতালির প্রধানমন্ত্রীর

    ইতালির প্রধানমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে চান মারিও দ্রাগি। আস্থা ভোটে নিজ জোটভুক্ত দল ফাইভ স্টারের সমর্থন হারানোর পর মারিও এই ঘোষণা দেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    তবে দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা মারিও দ্রাগিরের পদত্যাগপত্র গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। তাকে রাজনৈতিক সমস্যা সমাধানে সংসদে ভাষণ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মারিওকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

    ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাঘি ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির জোট সরকারের নেতৃত্বে ছিলেন।

    এ বিষয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন, জোট সরকারকে টিকিয়ে রাখতে যে আস্থার দরকার, সেটা শেষ হয়ে গেছে।

    এদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণার ওপর প্রেসিডেন্টের হস্তক্ষেপের প্রভাব পুরোপুরি স্পষ্ট নয়। মারিও দ্রাগি আগামী বুধবার বুধবার পার্লামেন্টে যাবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত সমর্থনসহ ক্ষমতায় থাকতে পারবেন বলেও মনে করা হচ্ছে।

    তবে মারিও বলেছেন, ফাইভ স্টারকে ছাড়া তিনি সরকার চালিয়ে যেতে চান না। ২০১৮ সালের নির্বাচনে ক্ষমতাসীন জোট সবচেয়ে বেশি আসন পেয়েছিল। নিয়ম অনুযায়ী আগামী বছর ইতালিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।




    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৫ জুলাই, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৫ জুলাই, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ন