শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ বিতরণ ১৮ জুলাই থেকে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ জুলাই, ২০২২ ১০:১৩ অপরাহ্ন

    মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ বিতরণ ১৮ জুলাই থেকে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

    মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১২ ধরনের বারকোড দিয়ে মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ছাপানো শেষ হয়েছে। ১৮ জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ বিতরণ করা হবে।

    শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
    মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, জাতির লাভের জন্য মুক্তিযোদ্ধাদের পাশাপাশি স্বাধীনতাবিরোধীদের তালিকাও করতে হবে। সংসদ ভবন এলাকায় স্বাধীনতাবিরোধীদের কবর জাতির জন্য কলঙ্কের। এটা সরাতে হবে।

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বীরপ্রতিক শাহজাহান কবীরের সভাপতিত্বে  আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান,  বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডোর এসোসিয়েশনের মহাসচিব অনিল বরণ রায়, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর