শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখে : খাদ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ জুলাই, ২০২২ ১০:১৮ অপরাহ্ন

    বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখে : খাদ্যমন্ত্রী

    খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া গণমাধ্যম এদেশের অনেক বড় অর্জনের সহযোগী বলেও উল্লেখ করে তিনি।


    শুক্রবার নওগাঁ প্রেসক্লাবে এটিএন বাংলা টেলিভিশনের রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত  এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
    খাদ্যমন্ত্রী বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে খাদ্য, জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশে নানা সমস্যা তৈরি হচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সমস্যা সম্পর্কে জনগণকে সচেতন করতে গণমাধ্যমকে জোরালো ভূমিকা রাখতে হবে।

    নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান এবং নওগাঁ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন বক্তব্য রাখেন।

    পরে এটিএন বাংলার ২৫ বছরপূর্তি উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে।




    সারাদেশ - এর আরো খবর