শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • কালনা সেতুর উদ্বোধন সেপ্টেম্বরে : সড়ক পরিবহন সচিব

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ জুলাই, ২০২২ ০৮:৪৪ পূর্বাহ্ন

    কালনা সেতুর উদ্বোধন সেপ্টেম্বরে : সড়ক পরিবহন সচিব

    আগামী সেপ্টেম্বরে কালনা সেতুর উদ্বোধন করা হবে। এই  সেতু চালু   হলে বেনাপোল বন্দরের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অধিকতর সহজ হরে।
    সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী শুক্রবার দুপুরে কালনা সেতু পরিদর্শন শেষে   বিকেলে  জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত  শেষে সাংবাদিকদের একথা বলেন।

    তিনি আরো বলেন, কালনা সেতুর  কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে  এবং আগামী সেপ্টেম্বরে কালনা সেতুর উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হবে।  এই সেতু চালু হলে  ঢাকার যোগাযোগ ব্যবস্থা অধিকতর সহজ হরে। বেনাপোল, যশোর, ঝিকরগাছা, পাাইকগাছাসহ ওইসব এলাকার মানুষ কালনা সেতু ও পদ্মা সেতু হয়ে দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় যাতায়াত ও পণ্য পরিবহন করতে পারবে।

    এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠানসহ পরিবহন ও মহাসড়ক বিভাগের  প্রকৌশলীসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর