শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • মঠবাড়িয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির বিচার চেয়ে মানববন্ধন

    পিরোজপুর প্রতিনিধি

    ১৬ জুলাই, ২০২২ ০৯:৪৬ অপরাহ্ন

    মঠবাড়িয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির বিচার চেয়ে মানববন্ধন

    সংবাদ প্রকাশের জের ধরে পিরোজপুরের মঠবাড়িয়ার দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহমেদকে প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে মঠবাড়িয়ায় কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়।

    মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ আরিফ-উল-হক, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজীম উল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট ও সাধারণ সম্পাদক আঃ রহমান নোমান প্রমুখ।

    উল্লেখ, গত ১৩ জুলাই একাধিক জাতীয় পত্রিকায় ‘‘মঠবাড়িয়ায় বহুতল ভবনের মলমূত্রে ৪০টি পরিবারের ঈদ উৎসব ম্লান” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্দ হয়ে ভবনের মালিক মনির হোসেন ওই দিন রাতে দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক শাকিল আহমেদকে প্রাণনাশসহ বিভিন্ন ধরণের হুমকি প্রদান করেন। এঘটনায় পরের দিন (১৪ জুলাই) সাংবাদিক শাকিল ভবন মালিক মনিরের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এতে মনির আরো ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে ওই সাংবাদিকের বাস ভবনের সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাসহ শারীরিকভাবে লাঞ্ছিতের চেষ্টা চালায়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৬ জুলাই, ২০২২ ০৯:৪৬ অপরাহ্ন