শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বেকুটিয়ায় ৮ম বাংলাদেশ-চীন মৈত্রি সেতু উদ্বোধন সেপ্টেম্বরে

    দুই সেতুতে ভাগ্যের পরিবর্তন হবে দক্ষিনাঞ্চলবাসীর

    এস, এম-নুর, পিরোজপুর প্রতিনিধি

    ১৬ জুলাই, ২০২২ ১০:৩০ অপরাহ্ন

    বেকুটিয়ায় ৮ম বাংলাদেশ-চীন মৈত্রি সেতু উদ্বোধন সেপ্টেম্বরে

    বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ বাংলাদেশের সকল অঞ্চলের উন্নয়নে সমতা। দীর্ঘদিন দক্ষিনাঞ্চল অবহেলিত ছিল, সেজন্য তিনি অনেক ঝুকি নিয়ে পদ্মা সেতু নির্মান করে বিশে^র বুকে একটি বিস্ময় সৃষ্টি করেছেন।  বেকুটিয়া পয়েন্টে কচাঁ নদীর ওপর নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু হচ্ছে শেখ হাসিনার আরেকটি পদক্ষেপ। যাতে দক্ষিনাঞ্চলে যোগাযোগে কোন ঘাটতি না থাকে। আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কচাঁ নদীর ওপর নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্ভোধন করে জন সাধারনের চলাচলের জন্য উন্মূক্ত কওে দেবেন। পদ্মা সেতু ও ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দুইটির কারনে দক্ষিনাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। পর্যটন এলাকা কুয়াকাটা থেকে শুরু করে ঢাকা-খুলনা-যশোর হয়ে বেনাপোল বন্দর পর্যন্ত আর কোন ফেরী পার হতে হবেনা আমাদের।

    শুক্রবার সন্ধ্যায় পিরোজপুরের কচা নদীতে নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর সার্বিক অবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন মৎস ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। পরিদর্শনকালে মন্ত্রী সেতুর নিরাপত্তার বিষয়ে সজাগ থাকতে বলেন দায়িত্ত্বরতদের। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ।

    এ সময় মন্ত্রী আরও বলেন আমাদের এ অঞ্চল কৃষি নির্ভর।আমাদের এলাকার কৃষকরা পন্যের সঠিক মূল্য পায় না। এই সেতুর ফলে আমাদের উৎপাদিত সকল ফসল দেশের আরেক প্রাপ্ত পর্যন্ত ছড়িয়ে যাবে। কোথাও তাদের আটকে থাকতে হবে না। দ্রুততার সাথে ঢাকাসহ বিভিন্ন এলাকায় পৌছে যাবে। সব মিলিয়ে গ্রামীন অর্থনীতিতে অভূতপূর্ব সাফল্য আসবে এ অঞ্চলের।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর