শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ জুলাই, ২০২২ ০৭:২৪ পূর্বাহ্ন

     একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

    আট জেলায় শনিবার সকাল থেকে ২৫ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে টাঙ্গাইলে সাতজন, বগুড়ায় চারজন, সিরাজগঞ্জে চারজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুজন, ময়মনসিংহে তিনজন, ঝিনাইদহে একজন, হবিগঞ্জে তিনজন ও রাজশাহী একজন।

    মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুল্যা মনসুর এলাকায় থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। একইদিন দুপুরে মহাসড়কের জামুর্কী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় ছেলে-মেয়েসহ মায়ের মৃত্যু হয়েছে।

    বগুড়া: জেলার কাহালুতে পিকআপের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। সকালে উপজেলার দরগাহহাট এলাকার সজল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    সিরাজগঞ্জ: দুপুরে তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকোলা বাজার এলাকায় ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। হাটিকুমরুল হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    ব্রাহ্মণবাড়িয়া: মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। দুপুর ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু এর সত্যতা নিশ্চিত করে জানান।


    ময়মনসিংহ: ত্রিশালে ট্রাকচাপায় স্বামী-অন্তঃসত্ত্বা স্ত্রী-সন্তানসহ তিনজন নিহত হয়েছেন। দুপুর আড়াইটার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

    ঝিনাইদহ: কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন (৮০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ছয়জন। সকাল ৭টার দিকে ঝিনাইদহ-যশোর আঞ্চলিক মহাসড়কের বারোবাজার পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোকমান উপজেলার খোসালপুর গ্রামের মৃত রুস্তম বিশ্বাসের ছেলে।

    হবিগঞ্জ: নবীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রোস্তমপুর টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

    রাজশাহী: জেলার মোহনপুরে বাসচাপায় জুয়েল হোসেন (৩১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাঁকোয়া গ্রামের রাজশাহী-নওগাঁ মহাসড়কের টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর