সমাজকল্যাণ সচিব মোঃ জাহাঙ্গীর আলম আলম ১৬ জুলাই ২০২২ (শনিবার) শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ), বনানী; আল-নাহিয়ান শিশু পরিবার ও আল নাহিয়ান উচ্চ বিদ্যালয়, মিরপুর; সরকারি আশ্রয়কেন্দ্র, মিরপুর ; সরকারি শিশু পরিবার(বালক), মিরপুর -১০; তেজগাঁও সরকারি শিশু পরিবার(বালিকা), তেজগাঁও, ঢাকা পরিদর্শন করেন।
প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের নিবাসিদের সাথে কথা বলে তাদের অনুপ্রেরণা দেন।

সচিব নিবাসীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সরকারের অর্থায়নে পড়াশোনা করছো। মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। শিশু নিবাসে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করে সচিব বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড চর্চা করা ভালো। তিনি বলেন, কর্মমুখী ও বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহন করে সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ও প্রচেষ্টা থাকতে হবে।

পরিদর্শনকালে ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক, ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ রকনুল হক ও সচিবের একান্ত সচিব এস এমন গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।