শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ জুলাই, ২০২২ ০৯:০১ পূর্বাহ্ন

    নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি

    রুটি, পাউরুটি ও বেকারি খাদ্যে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেট (KBrO3) ও পটাশিয়াম আয়োডেট (KIO3) এর ব্যবহার নিষিদ্ধ সম্পর্কে জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে সরকারের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, রুটি, পাউরুটি ও বেকারি খাদ্য প্রস্তুতকারী/ব্যবসায়ীগণকে জানানো যাচ্ছে যে, রুটি, পাউরুটি ও বেকারি খাদ্যে সংযোজক দ্রব্য হিসেবে পটাশিয়াম ব্রোমেট (KBrO3) ও পটাশিয়াম আয়োডেট (KIO3)  ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। মানব শরীরে পটাশিয়াম ব্রোমেটের ক্ষতিকর দিকসমূহ নিম্নরূপ:

    • ইহা থাইরয়েড গ্রন্থির রোগ সৃষ্টি করে;
    • ইহা একটি Class2B carcinogen যা ক্যান্সার সৃষ্টি করে;
    • ইহা একটি Genotoxic arcinogen যা জীনগত রোগ ও মিউটেশন ঘটাতে পারে;
    • ডায়রিয়া, বমিভাব, পেটের পীড়াসহ অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে।

    # রুটি, পাউরুটি ও বেকারি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তাদের উৎপাদিত রুটি, পাউরুটি ও বেকারি খাদ্যে পটাশিয়াম ব্রোমেট (KBrO3) ও পটাশিয়াম আয়োডেট (KIO3)  ব্যবহার অনতিবিলম্বে বন্ধের নির্দেশনা প্রদান করা হলো।

    # সংশ্লিষ্ট সকলকে পটাশিয়াম ব্রোমেট (KBrO3) ও পটাশিয়াম আয়োডেট (KIO3) যুক্ত রুটি, পাউরুটি ও বেকারি খাদ্য, মোড়কবিহীন বা মোড়কে যথাযথ লেবেলবিহীন বা অনুমোদনহীন প্রতিষ্ঠানের রুটি, পাউরুটি ও বেকারি খাদ্য মজুদ, পরিবহণ ও বিক্রয় হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হলো।

    # সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি প্রচারের পরে এ সংক্রান্ত নির্দেশনাসমূহ অমান্যকারী ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর