শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা দায়ের

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ জুলাই, ২০২২ ১১:৩৬ অপরাহ্ন

    পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা দায়ের

    পিরোজপুর সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে প্রথম হওয়া দরিদ্র পরিবারের এক মেধাবী শিশু শিক্ষার্থীকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত একমাত্র অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


    গত বুধবারের (১৩ জুন) এ ঘটনায় ভূক্তভোগী শিক্ষার্থীর মা রোববার বিকেলে পিরোজপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
    মামলার এজাহার সূত্রে জানা যায়, পিরোজপুর পৌরসভাধীন খামকাটা এলাকার কৃষক মোঃ অলিউল মাহাজন (৪৫) একটি পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে। সেই সুবাদে সে প্রতিবেশী ওই ভূক্তভোগী শিক্ষার্থীর বাড়িতে পাওয়ার টিলারের বিভিন্ন যন্ত্রাংশ রাখত। এ কারণে ওই বাড়িতে প্রায়ই অলিউলের যাতায়াত ছিল। ঘটনার দিন গত বুধবার সকালে পাওয়ার টিলারের যন্ত্রাংশ আনার জন্য অলিউল ওই স্কুল শিক্ষার্থীর বাড়িতে যায়। এ সময় ঘরের মধ্য থেকে যন্ত্রাংশ নেওয়ার জন্য শিশুটিকে ঘরের দরজা খুলতে বলে। তখন শিশুটির মা ঘরে না থাকায় অলিউল তাকে সেখানে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার শুনে ঘরের মধ্যে শুয়ে থাকা শিশুটির ভাই ছুটে আসলে অলিউল সেখান থেকে সটকে পড়ে। এরপর শিশুটির মা বাড়িতে আসলে সে তার কাছে এ বিষয়ে জানায়।  


    বিষয়টি জানাজানি হওয়ার পর অলিউল স্থানীয়ভাবে মিটমাটের চেষ্টা করে। এছাড়া ভূক্তভোগী শিশুটির পরিবার দরিদ্র হওয়ায় তারা এ বিষয়ে প্রথমে মামলা করতে ভয় সাহস পায়নি। পরবর্তীতে আত্মীয়দের পরমর্শে থানায় মামলা দায়ের করে শিশুটির মা। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত অলিউল।
    থানায় মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোঃ মাসুদুজ্জামান জানান অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর