শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নৌপথের পরে ভাড়া কমলো বরিশালের আকাশ পথে

    মোঃআমিনুল ইসলাম আমিন

    ১৯ জুলাই, ২০২২ ০৯:২৩ পূর্বাহ্ন

    নৌপথের পরে ভাড়া কমলো বরিশালের  আকাশ পথে

    পদ্মা সেতু চালুর প্রভাবে নৌপথের পরে এবার আকাশ পথেও বরিশাল সেক্টরে যাত্রী ভাড়া হ্রাস করল বেসরকারি এয়ারলাইন্সগুলো। বেসরকারি ইউএস বাংলা সোমবার থেকে বরিশাল-ঢাকা আকাশ পথে যাত্রী ভাড়া এক লাফে প্রায় ৩০% হ্রাস করে সাড়ে ৪ হাজার টাকা থেকে ৩,৫০০ টাকায় নির্ধারন করেছে। নভোএয়ারের ভাড়া আরো ১ টাকা কম, ৩, ৪৯৯ টাকা। তবে রাষ্ট্রীয় বিমান আগে থেকেই দেশের সর্বনিম্ন দুরত্বের বরিশাল-ঢাকা আকাশ পথে সর্বাধিক দুরত্বের সমান সাড়ে ৩ হাজার টাকায় যাত্রী পরিবহন করছিল।

    সোমবার থেকে বেসরকারি দুটি এয়ারলাইন্স ভাড়া হ্রাস করায় বিমান প্রতিযোগিতায় টিকতে ভাড়া কিছুটা হ্রাস করবে কিনা তা এখনো নিশ্চিত নয়।

    তবে বিষয়টি নিয়ে পরিক্ষা নিরিক্ষা চলছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে। সব কিছু বিবেচনা করে চলতি সপ্তাহেই একটি সিদ্ধান্ত হতে পারে বলেও জানা গেছে। করোনা মহামারী কাটিয়ে গত বছর ২৬ মার্চ থেকে বরিশাল সেক্টরে বিমান তার ফ্লাইট পুনরায় চালুর সময় ৩ হাজার ২শ টাকা ভাড়া নির্ধারন করেছিল। গত মার্চের শেষভাগে বেসরকারী দুটি এয়ারলাইন্স বরিশাল সেক্টরে এক লাফে ১ হাজার টাকা ভাড়া বৃদ্ধির সময়ে বিমান’ও ৩শ টাকা বৃদ্ধি করে ৩ হাজার ৫শ টাকা নির্ধারন করে।

    ঈদের ভীড় শেষ হবার পরে যাত্রীদের ধরে রাখতে বরিশাল সেক্টরে ভাড়া হ্রাস করল বেসরকারি এয়ারলাইন্সগুলো। হ্রাসকৃত ভাড়ায় যাত্রীরা আগের মতই আকাশ পথ মুখি থাকবে বলে আশা প্রকাশ করেছেন দুটি বেসরকারি এয়ারলাইন্স-এরই স্থানীয় সেলস অফিসের দায়িত্বশীলগন। তবে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থাটির বরিশাল সেলস অফিসের জেলা ব্যাবস্থাপক এ ব্যাপরে কোন মন্তব্য না করে উর্ধতন কতৃপক্ষ সব কিছু অবিহত আছেন বলে জানিয়ে সেখান থেকেই প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহনের কথা বলেছেন।

    তবে বিগত ঈদ উল আজহার আগে পরে দেশের সবচেয়ে স্বল্প দুরত্বের বরিশাল সেক্টরে সরকারি-বেসরকারি উড়ান সংস্থাগুলো যথারীতি সর্বাধিক দুরত্বের সমান ভাড়া আদায় করছিল। এমনকি ঈদে যাত্রী চলাচল বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে বরিশাল-ঢাকা আকাশ পথে স্বাভাবিক সময়ের সাড়ে ৪ হাজার টাকার স্থলে একটি বেসরকারি এয়ারলাইন্স সাড়ে ১০ হাজার টাকা এবং অপর একটি ৮ হাজার ৬শ টাকায় বরিশাল-ঢাকা আকাশ পথে যাত্রী পরিবহন করেছে।

    গত ২৫ জুন পদ্মা সেতু চালুর দিন সন্ধা থেকেই বরিশাল-ঢাকা নৌ পথে ডেক থেকে প্রথম শ্রেনী ও ভিআইপি কক্ষের ভাড়া হ্রাস করে বেসরকারি নৌ পরিবহন সংস্থাগুলো। এরপরেও দেশের প্রধান যাত্রীবাহী  বরিশাল-ঢাকা নৌপথে যাত্রী সংখ্যা প্রায় ৪০ ভাগের মত হ্রাস পায়। তবে বিগত ঈদ উল আজহার সময় পদ্মা সেতুর সাথে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংযুক্ত সবগুলো মহাসড়কে যানযটের সৃষ্টি হওয়ায় অনেক যাত্রী আবার নৌপথমুখি হয়। ফলে নৌপথে আবার প্রাণ সঞ্চার হলেও তা কতটা স্থায়ী হবে সে বিষয়ে এখনো সন্দিহান নৌযানের মালিকগণ।

    দেশের সবচেয়ে স্বল্প দুরত্বের বরিশাল-ঢাকা আকাশ পথের যাত্রী ভাড়া সর্বাধিক দুরত্বের সমান।  বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এবং সিভিল এ্যাভিয়েশন অথারেটির চেয়ারম্যানের গত ফেব্রুয়ারির শেষভাগে বরিশাল সফরকালে স্থানীয় সাংবাদিকগন এ ব্যাপারে দৃষ্টি আকর্ষন করলে এ অসংগতি দুর করতে শিঘ্রই পদক্ষেপ গ্রহনের কথা জানান অথারেটির চেয়রম্যান।

    উল্লেখ্য এরপরই বেসরকারি দুটি উড়াল সংস্থার মত জাতীয় পতাকাবাহী বিমানও বরিশাল সেক্টরে যাত্রী ভাড়া আরো বৃদ্ধি করে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৯ জুলাই, ২০২২ ০৯:২৩ পূর্বাহ্ন