শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মোঃ মাইনুর রহমান মেজর জেনারেল পদে উন্নীত হওয়ায় এলাকাবাসীর অভিনন্দন

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ জুলাই, ২০২২ ০১:৫৬ অপরাহ্ন

    মোঃ মাইনুর রহমান মেজর জেনারেল পদে উন্নীত হওয়ায় এলাকাবাসীর অভিনন্দন

    পিরোজপুর জেলার কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইনুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদে উন্নীত হয়েছেন। মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান কুমিল্লার ৩৩ পদাতিক ডিভিশনের জি ও সি (General officer commanding )  হিসাবে পদোন্নতি পেয়েছেন। তার এই পদোন্নতিতে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

    অত্যন্ত মেধাবী মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান ১৯৯১ সালের ২১শে জুন ২৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে কমিশন প্রাপ্ত হন এবং সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য কোর্সের সেরা চৌকস ক্যাডেট বিবেচিত হয়ে অসামান্য গৌরবমন্ডিত ‘সোর্ড অব অনার" লাভ করেন।

    তিনি জাতিসংঘ মিশনে ২০১০-১১ সালে ডি আর কঙ্গোতে একটি পদাতিক ব্যাটালিয়নের কন্টিনজেন্ট কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন।

    ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি মহামান্য রাষ্ট্রপতির উপ  সামরিক সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের কার্লাইল শহরের Army War College থেকে Strategic Studies  এ মাস্টার্স ডিগ্রী লাভ করেন এবং অসামান্য কৃতিত্বের জন্য Distinguished Graduate হিসাবে স্বীকৃতি লাভ করেন।

    পিরোজপুর জেলা শহরের বাইপাস সংলগ্ন শহীদ ফজলুল হক সড়কের " হাসিনা মঞ্জিলের" মরহুমা হাসিনা আক্তার এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মরহুম লুৎফর রহমান দম্পতির কনিষ্ঠ সন্তান মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান ব্যাক্তিগত ভাবে বিবাহিত এবং দুই সন্তানের জনক।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর