শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে ৭০৯টি গৃহ ও দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

    পিরোজপুর প্রতিনিধি

    ১৯ জুলাই, ২০২২ ১১:৫১ অপরাহ্ন

    পিরোজপুরে ৭০৯টি গৃহ ও দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

    সারাদেশের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুলাই পিরোজপুর জেলার ৭টি উপজেলায় গৃহহীন ও ভুমিহীন অসহায় পরিবারের মাঝে ৭০৯টি গৃহ হস্তান্তর করবেন। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর বিষয়বস্তু তুলে ধরেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিকুল আলম।  

    এসময় প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, ৩য় পর্যায়ের ২য় ধাপে আগামী ২১ জুলাই গৃহ হস্তান্তরের পাশাপাশি উপকারভোগীদের মাঝে ২শতাংশ করে জমির দলিলও  হস্তান্তর করা হবে। এ উপলক্ষে পিরোজপুর জেলার সকল উপজেলায় অনুরুপ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।  
     
    এ ছাড়াও মঙ্গলবার বিকেলে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত মরিয়ম জাহানের সভাপতিত্বে পিরোজপুর সদর উপজেলার গৃহহীন ও ভুমিহীন অসহায় পরিবারের প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তরের বিষয় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ভুমি উন্নয়ন কর্মকর্তা ফারজানা আক্তার, ইউপি চেয়ারম্যান গন এসময় উপস্থিত ছিলেন। পিরোজপুর সদর উপজেলায় গৃহহীন ও ভুমিহীন অসহায় পরিবারের মাঝে ২শত ১৫টি ঘর বিতরন করা হবে।

    সভায় এসময় পিরোজপুরের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অন্তত ২০জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৯ জুলাই, ২০২২ ১১:৫১ অপরাহ্ন