শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • টাকা আত্মসাৎ মামলার আসামী কুয়াকাটা হুজুরের জামিন শুনানি ২৪ জুলাই

    পিরোজপুর প্রতিনিধি

    ২০ জুলাই, ২০২২ ০৯:২৫ পূর্বাহ্ন

    টাকা আত্মসাৎ মামলার আসামী কুয়াকাটা হুজুরের জামিন শুনানি ২৪ জুলাই

    এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলার আসামী হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর উচ্চ আদালত থেকে ৪২ দিনের আগাম জামিন শেষে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির হলে আদালত তার জামিন শুনানীর রেখেছেন আগামী ২৪ জুলাই তারিখে।
    মঙ্গলবার দুপুরে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালতে হাজির হলে তিনি আগামী ২৪ জুলাই তার জামিন শুনানী রাখেন।

    পাবলিক প্রসিকিউটর খান মো: আলাউদ্দিন জানান, এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ এর ঘটনায় দায়ের করা মামলার আসামী হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের নামে চারটি মামলায় তিনি আসামী রয়েছেন। তিনি উচ্চ আদালত থেকে ৪২ দিনের আগাম জামিন শেষে আজ আদালতে স্বেচ্ছায় হাজির হলে আদালত তার জামিন শুনানীর তারিখ রেখেছেন ২৪ জুলাই। আগামী ২১ জুলাই উচ্চাদালত থেকে নেয়া ৬ সপ্তাহের জামিন শেষ হবে।


    উল্লেখ্য, প্রতারনা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের থেকে ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নেয়া অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব আহসান সহ তার ভাইয়েরা জেল হাজতে রয়েছে। প্রতারনার মামলায় এহসান গ্রুপের সকল স্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দিয়েছে জেলা জজ আদালত। রাগিব আহসান ও তার সংঙ্গীদের নামে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে প্রতারনার মাধ্যমে ১০১ কোটি ৪৫ লাখ টাকা স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছে আদালত।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২০ জুলাই, ২০২২ ০৯:২৫ পূর্বাহ্ন