শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আগর-আতর শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২০ জুলাই, ২০২২ ০৮:৫৬ অপরাহ্ন

    আগর-আতর শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশের আগর-আতর শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার। এলক্ষ্যে  বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় কৃত্রিম পদ্ধতিতে কম সময়ে সম্পূর্ণ বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সঞ্চয়নকারী কিট ও এর সফল প্রয়োগ পদ্ধতি উদ্ভাবন করার কার্যক্রম নেওয়া হবে। এছাড়া বিদেশের বাজারে বাংলাদেশি আগর কাঠ, তেল ও আগরজাত পণ্যের সহজ প্রবেশার্থে মান পরীক্ষণ ও গুণগত মান নির্ধাণের ব্যবস্থা করা হবে।

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বুধবার বিকেলে বড়লেখার আজিমগঞ্জ বাজারে  'বাংলাদেশ আগর এন্ড আতর ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন' আয়োজিত অনুষ্ঠানে বন্যাদুর্গতদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    পরিবেশমন্ত্রী বলেন, অনেক কাল আগ থেকেই দেশে আগর-আতর এর কাজ চলমান থাকলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিকে ক্ষুদ্রশিল্প হিসেবে ঘোষণা করেছেন এবং এর উন্নয়নে কাজ করছেন। মন্ত্রী বলেন,  কোভিড ১৯ ও ইউরোপে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে তেল, গ্যাস এবং  দ্রব্যমূল্যের উর্ধগতি হয়েছে। যুদ্ধ শেষ হলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থদের ব্যক্তি,  রাস্তাঘাটের উন্নয়নে সম্ভাব্য সবকিছু করা হবে।

    এসোসিয়েশনের সভাপতি আনছারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এবং নারী শিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর