শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আরো ৪৯ হাজার ৩০৯ প্যাকেট খাবার বরাদ্দ

    নিজস্ব প্রতিবেদক

    ২০ জুলাই, ২০২২ ০৯:০৪ অপরাহ্ন

    বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আরো ৪৯ হাজার ৩০৯ প্যাকেট খাবার বরাদ্দ

    বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরনের লক্ষ্যে আরো ৪৯ হাজার ৩০৯ প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দিয়েছে সরকার । দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বুধবার এ বরাদ্দ প্রদান করা হয় ।

    বন্যায় ক্ষতিগ্রস্ত জেলা সমূহের মধ্যে সিলেট জেলার জন্য ৩ হাজার,সুনামগঞ্জ জেলার জন্য ৫ হাজার,নেত্রকোনা জেলার জন্য ৩ হাজার,  কুড়িগ্রাম জেলার জন্য ২ হাজার ৯৪০, রংপুর জেলার জন্য ২ হাজার ৩৭,নীলফামারী জেলার জন্য ২ হাজার, হবিগঞ্জ জেলার জন্য ৩ হাজার, মৌলভীবাজার জেলার জন্য ২ হাজার ৯০০, কিশোরগঞ্জ জেলার জন্য ৩ হাজার, ময়মনসিংহ জেলার জন্য ২ হাজার,জামালপুর জেলার জন্য ২ হাজার, শেরপুর জেলার জন্য ২ হাজার, ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য ২ হাজার, গাইবান্ধা জেলার জন্য ৩ হাজার, বগুড়া জেলার জন্য ২ হাজার, সিরাজগঞ্জ জেলার জন্য ৩ হাজার, লালমনিরহাট জেলার জন্য ৩ হাজার,ফেনী জেলার জন্য ১ হাজার ৬৩২,গোপালগঞ্জ জেলার জন্য ১ হাজার ৮০০, খুলনা জেলার জন্য ১ হাজার এবং বাগেরহাট জেলার জন্য ১ হাজারসহ  মোট ৪৯ হাজার ৩০৯ প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেয়া হয়েছে ।

    বরাদ্দকৃত শুকনো ও অন্যান্য খাবার শুধুমাত্র আপদকালীন সময়ে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর