শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে: নড়াইলে নাছিম

    মোঃ আমিনুল ইসলাম আমিন

    ২১ জুলাই, ২০২২ ০৭:৫৭ পূর্বাহ্ন

    শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে: নড়াইলে নাছিম

    বুধবার সারাদিন  নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়ায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় পরিদর্শণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভয় দেন এবং নিরাপত্তার প্রতিশ্রুতি দেন  বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম-সাধারনণ সম্পাদক জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এসময় বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

    বাহাউদ্দীন নাছিম বলেন,শুধু সনাতন ধর্মাবলম্বী নয়,শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগ সদা সচেষ্ট। কাজেই সকলকে সার্বিক সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে।এসময় তিনি অরাজকতা সৃষ্টিকারীদের ক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ দেন ও সম্মিলিতভাবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা ব্যক্ত করেন।

    পরে স্থানীয় মন্দিরে নড়াইল জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: নিজামউদ্দিন খান নিলু'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন বাংলাদেশ  আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

    আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য সাহাবউদ্দিন ফরাজি, মাশরাফি বিন মূর্তুজা এমপি, মো:কবিরুল হক মুক্তি এমপি, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, স্থানীয় নেতৃবৃন্দ সহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ।

    এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী, যুগ্ম-সাধারন সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, শাহ্ জালাল মুকুল, উপ বণ ও পরিবেশ সম্পাদক রাজীব মজুমদার রাজু, সাবেক ছাত্রনেতা মো: বদিউজ্জামান সোহাগ প্রমূখ।

    সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটি'র পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ দুই লক্ষ টাকা হস্তান্তর করা হয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর