শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঢাকা বিভাগের ৪০৮৩টি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

    নিজস্ব প্রতিবেদক

    ২১ জুলাই, ২০২২ ০৮:২৯ পূর্বাহ্ন

    ঢাকা বিভাগের ৪০৮৩টি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

    ২১ জুলাই  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা-এর সম্মেলন কক্ষে বুধবার সকাল ১১টায় একটি প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়। উক্ত প্রেস ব্রিফিংয়ে ঢাকা বিভাগের কমিশনার মো: খলিলুর রহমান ঢাকা বিভাগের ১৩টি জেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম বিষয়ে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের অবগত করেন।

    উল্লেখ্য যে, ঢাকা বিভাগের ১৩টি জেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে ২১ জুলাই ৪,০৮৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। ইতিপূর্বে ঢাকা বিভাগে মোট ২০,৫৯৫টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। আরও উল্লেখ্য যে, এ পর্যায়ে ঢাকা বিভাগের ৮টি জেলার ৯টি উপজেলায় (ঢাকার নবাবগঞ্জ, মাদারীপুরের মাদারীপুর সদর, শরীয়তপুরের ডামুড্যা, কিশোরগঞ্জের কটিয়াদী, টাংগাইলের গোপালপুর এবং মানিকগঞ্জের সাটুরিয়া ও ঘিওর) শতভাগ ভূমিহীন ও গৃহহীন 'ক' শ্রেণির পরিবার পুনর্বাসিত হতে যাচ্ছে।

    পরবর্তীতে ঢাকার জেলা প্রশাসক  মোঃ শহীদুল ইসলাম ঢাকা জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম বিষয়ে সকলকে অবগত করেন। উক্ত প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), পুলিশ সুপার, ঢাকা, স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। উক্ত প্রেস ব্রিফিং শেষে কমিশনার  মোঃ খলিলুর রহমান জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা-এর বিভিন্ন শাখার কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর